নান্দাইলে সড়ক দূ’র্ঘটনায় ইউপি সদস্যের মৃ’ত্যু

ময়মনসিংহের না’ন্দাইল উপ’জেলায় সড়ক দূ’র্ঘটনায় নারী ইউপি সদস্যের মৃ’ত্যু হয়েছে। বুধবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যার পর চরশ্রীরামপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এই দূ’র্ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ইউপি সদস্যের নাম নিপা আক্তার সুমি(৩০)। তিনি চরবেতাগৈর ইউনিয়নের ৪,৫,৬ নং সংক্ষিত ওয়ার্ডের সদ’স্য। বুধবার সন্ধ্যা ৬ টার দিকে পরিষদ কার্যালয়ের সামনে থেকে নান্দা’ইল-বালিপাড়া সড়কের পার্শ্বে দাড়িয়ে থাকা অবস্থায় দ্রুতগামী একটি সিএনজি তাঁকে চাপা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ত্রি’শাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকি’ৎসক মৃ’ত ঘোষণা করেন।

নিহ’ত ইউপি সদস্য নিপা চরকামাটখালী গ্রামের জসীম উদ্দীনের স্ত্রী বলে জানা গেছে। চরবেতাগৈর ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দীন নিহ’তের বিষয়টি নিশ্চিত করেছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর