চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম’হান বিজয় দি’বস উদযাপনের ব্যানারে শ’হীদ মিনারের ছবি ব্যবহার করেছেন কর্তৃপক্ষ। এ নিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুলো’ধূনা সমালোচনা। বিশ্ববিদ্যাল’য়ের সিনিয়র শিক্ষকরাও এটা নিয়ে বিরূপ মন্তব্য করছে।
আজ (বুধবার) মহা’ন বিজ’য় দিবস উদ’যাপন উপলক্ষে নানা কর্মসূ’চী্র আয়োজন করে চট্ট’গ্রাম বিশ্ববিদ্যাল’য় কর্তৃপক্ষ’। স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জ’লী অর্পণসহ আলোচনা অনুষ্ঠানের আয়োজনও করা হয়। তবে পুষ্পাঞ্জ’লী অর্পনের সময় ব্যবহার করা ব্যানারে দেখা দেয় অসঙ্গতি। সেখা’নে ভাষা শহীদ’দের স্মরণে নির্মিত শ’হীদ মিনারে’র ছ’বি দেখা যায়। অথচ সেখা’নে থাকার কথা ছিল জাতীয় স্মৃতিসৌধ কিংবা মুক্তিযুদ্ধ সংশ্লি’ষ্ট কোনো ছবি। য’দিও শহীদ মিনা’র বাংলাদেশের স্বা’ধীনতার চেত’নার একটি অংশ, তবুও সঠিকভাবে এর ব্যবহার নিয়ে চলছে আলোচ’না সমা’লোচনা।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ব’বিদ্যালয়ের সিনিয়র এক শিক্ষক বলেন, এটা একেবারে মেধাশূন্য কাজ। বিজ’য় দিব’স উদযাপ’নে হাস্য ও লজ্জাকর ঘটনার বহিঃপ্রকাশ করেছে। যেখানে জাতির পিতা বঙ্গবন্ধু ও জাতীয় স্মৃতিসৌধ সম্বলিত ছ’বিগুলো শোভা পেত কিন্তু শ’হীদ দি’বস ও বিজ’য় দিবসের ‘পার্থক্য নিরুপনে তারা ব্যর্থ হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এই ব্যানার তৈরীর দায়িত্ব দেওয়া হয়েছিল উপাচার্য দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার জাহাঙ্গীর আলমকে। তিনি ভুল স্বীকার করে জানান, আগামীতে এমন ভুল আর হবে না।
চবির ভারপ্রাপ্ত প্রক্টর ড. আতিকুর রহমান জানান, ব্যানার তৈরির সময় আমাদেরকে দেখানো হয়নি, ফলে অনিচ্ছাকৃতভাবে এই ভুলটা হয়ে গেছে।
বার্তাবাজার/এসজে