রাজশাহীর তানোরে আব্দুল করিম সরকার কলেজে বিজ’য় দিবস উদযাপনে বিভ্রা’টের সৃষ্টি হয়েছে। বঙ্গবন্ধুর ৭ মার্চের গুরুত্বপুর্ণ ভাষণ অ্যাপ্লিফায়ারে বাজাতে গিয়ে বাজানো হয়েছে সাবেক রাষ্ট্র’পতি জিয়াউর রহমানের ভা’ষণ। আজ (বুধবার) সকালে এই ঘটনা ঘটেছে। তবে সংশ্লিষ্টদের দাবি এটি ভুল করে বা’জানো হয়েছে।
জানা যায়, জিয়াউর রহমানের ভাষ’ণের শব্দ শোনার সাথে সাথেই স্থানীয় সরকার দলীয় নেতাকর্মীরা ছুটে এসে তা বন্ধ করে দেন। এই ঘটনায় প্রতিষ্ঠানের অ’ধ্যক্ষের দায়িত্বে অবহেলা নিয়ে প্রশ্ন ওঠেছে। একইসাথে চরম ক্ষোভ দেখা গিয়েছে স্থানীয়দের মাঝেও।
স্থানীয়রা জানান, সকালে কলেজের শিক্ষক ও কর্মচারীরা সম্মিলিতভাবে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন। তখন কলেজের সাউন্ড সিস্টেমে বাজানো শুরু হয় জিয়া’উর রহ’মানের ভা’ষণ। বিষয়টি প্রথমে কেউ খেয়াল না করলেও স্থানীয় বাজারে অবস্থানরত নেতাকর্মীরা সেটি শুনতে পেয়ে ছুতে গিয়ে বন্ধ করেন। পরে বঙ্গবন্ধুর ভা’ষণ সংগ্রহ করে বাজা’নো হয়।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ আব্দুল আজিজ জানান, আগের দিন কলেজের ২ পিয়নকে দায়িত্ব দেয়া হয় মেমরি কার্ডে করে বঙ্গবন্ধুর ভা’ষণ সংগ্রহ নিয়ে আসতে। সেখানে তারা কিভাবে জিয়াউর রহমানের ভাষ’ণ নিয়ে এসেছেন তা তিনি জানেন না। তবে আগে থেকেই পরীক্ষা না করার কারণে এটা ভুলক্রমে ঘটেছে বলে দাবি করেন তিনি।
স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ বিষয়টিকে স্বাধীনতার বিরুদ্ধে গভীর ষড়’যন্ত্র বলে মনে করছেন। তদন্ত করে এর সাথে জড়ি’দের শা’স্তি দাবি করেছেন তারা।
বার্তাবাজার/এসজে