গুরুতর অসুস্থ সেই বাকের ভাইয়ের শিষ্য ‘বদি’

৯০ দশকের জনপ্রিয় নাটক ‘কোথাও কেউ নেই’-এর জনপ্রিয় চরিত্র ‘বদি’র অভিনেতা আব্দুল কাদের গুরুতর অসুস্থ। তিনি বর্তমানে ভারতের চেন্নাইয়ে একটি হাসাপাতালে চিকিৎসাধীন আছেন।

আজ (বুধবার) চেন্নাই থেকে আন্দুল কাদেরের পুত্রবধূ জাহিদা ইসলাম জেমি জানান, উনি (আব্দুল কাদের) দীর্ঘদিন ধরে অসুস্থ। বাংলাদেশের সব হাসপাতালে চিকিৎসা করিয়েছি, কিন্তু ভালো ফলাফল না আসায় আমরা তাঁকে দেশের বাইরে নিয়ে এসেছি। প্রথমে সিঙ্গাপুরে নেওয়ার কথা থাকলেও ভিসা জটিলতায় নেওয়া যায়নি।

কান্নাজরিত কণ্ঠে তিনি আরও জানান, আমরা ৮ ডিসেম্বর চেন্নাই এসেছি। এখানে বেশ কিছু পরীক্ষা করানোর পর ডাক্তার আমাদের জানিয়েছেন, উনার প্যানক্রিসের (অগ্ন্যাশয়) ক্যানসারটা জটিল আকারে ছাড়িয়ে পড়েছে। তারপর গতকাল তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চিকিৎসকেরা উনাকে আইসিইউতে নিতে চেয়েছিলেন… আমরা বলেছি, যা করার সেটা করেন; উনাকে শুধু বাংলাদেশে নেওয়ার ব্যবস্থা করে দিন। অবস্থা বেশি ভালো না…।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর