ক্ষমতায় থাকতেই সরকারের নীতি-নৈতিকতা বিসর্জন: ফখরুল

ক্ষমতায় টিকে থাকতে সরকার সকল ধরনের নীতি-নৈতিকতা বিসর্জন দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আওয়ামী লীগ জনগণের সাথে প্রতারণার রাজনীতি করছে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে দলের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানানো শেষে এসব কথা বলেন দলটির মহাসচিব।

এ সময় তিনি আরো বলেন, আওয়ামী লীগ স্বাধীনতার চেতনা ধ্বংস করেছে। আওয়ামী লীগ স্বাধীনতায় বিশ্বাস করে না বলেই জিয়াউর রহমানকে অসম্মান করে, গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখেছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর