বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বাসায় এবং ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় স্থানীয় বিএনপির উদ্যোগে বিজয় দিবসের অনুষ্ঠান পালন করতে যাবার পথে নেতাকর্মীদের হা’মলার ঘটনায় তী’ব্র নিন্দা, প্র’তিবাদ ও ধি’ক্কার জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ (বুধবার) এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন একজন তরুণ বিএনপি নেতা ও সমাজসেবক। তার সমাজসেবামূলক কর্মকান্ড ও জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়েই ক্ষমতাসীন দলের সন্ত্রা’সীরা গতরাতে তার বাসভবনে হা’মলা চালিয়েছে। এধরণের হামলা’য় নি’ন্দা জানানোর ভাষা আমার জানা নেই। আসলে আওয়ামী লীগের কোন চেতনাই নেই, তাদের একটিই চেতনা, আর সেটি হলো ক্ষমতাভোগের চেতনা।
এছাড়া আজ মহান বিজয় দিবসে শান্তিপূর্ণভাবে শহীদ বেদীতে পুস্পার্ঘ অর্পণ করতে গেলে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ওপর আওয়ামী সন্ত্রা’সীদের হা’মলায় আবারো প্রমানিত হলো বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রটিকে এখন সন্ত্রা’সের অভয়ারণ্যে পরিণত হয়েছে। একটি গণতান্ত্রিক দেশে এখন রাজনৈতিক দলগুলোর সভা-সমাবেশের ওপরই কেবল বাধা দেয়া হচ্ছে না, বরং যেকোন জাতীয় দিবসের অনুষ্ঠানসূচির ওপরও কাপুরুষোচিত হামলা চালানো হচ্ছে। দমন-পীড়ণ চালিয়ে জনগণের মৌলিক অধিকার হরণ এবং মানবিক মর্যাদা ভুলুন্ঠিত করে দেশে এক ভয়াল পরিবেশ সৃষ্টি করা হয়েছে। এই ধরণের স’হিংস জুলুম ও রক্ত’পাতের বিরুদ্ধে দেশের মানুষের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোন বিকল্প পথ নেই।”
বিএনপি মহাসচিব অবিলম্বে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বাসভবনে হামলাকারীদেরসহ ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলাকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্ত’মূলক শাস্তির জোর দাবি জানান। তিনি গু’রুতর আহত নেতাকর্মীদের আ’শু সুস্থতা কামনা করেন।
উল্লেখ্য, মহান বিজয় দিবসের প্রাক্কালে সোমবার ৩টায় ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মন্ত্রী মরহুম সাদেক হোসেন খোকার পুত্র, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ধানের শীষের মেয়র প্রার্থী ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এর গোপীবাগের ২য় লেনের বাসভবনে স’শস্ত্র স’ন্ত্রাসীরা হামলা চালিয়ে ব্যাপক ক্ষতিসাধন করে।
বার্তাবাজার/এসজে