কাজ হারিয়ে সংকটে বাংলাদেশি প্রবাসীরা

মহামারি করোনাভাইরাসের কারণে শুরু থেকেই লকডাউনের কারণে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শিল্প কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। এরপর থেকেই প্রবাসী বাংলাদেশি শ্রমিকের বেকারত্বের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।

একজন সৌদি প্রবাসী বলেন, যারা ব্যবসা বাণিজ্য করত তাদের ব্যবসা প্রায় বন্ধই হয়ে যাওয়াতে বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে। এখন তারা অনেক কষ্টে দিন যাপন করছে।’

অপর এক প্রবাসী বলেন, বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার কারণে হাজার হাজার মানুষ বেকার হয়ে পড়ছে। আমরা যেখানে থাকি সেখানে প্রতিটি রুমেই প্রায় তিন চারজন করে বেকার রয়েছে।

দীর্ঘ দশ মাস ধরে করোনা ভাইরাসের সংক্রমণ অব্যাহত থাকার কারণে হাজার হাজার প্রবাসী শ্রমিক বেকার হয়ে পড়েছে। করোনা বাংলাদেশি নাগরিকদের জীবন একদমই বদলে দিয়েছে। অনেকেই কাজ হারিয়ে দিশেহারা হয়ে পড়ছেন। কাজ নেই শুধু বসে থাকা খাওয়া ছাড়া। টাকার অভাবে অনেকে দেশেও ফিরতে পারছেন না বলে জানিয়েছেন তারা।

প্রবাসী শ্রমিকরা কাজ হারিয়ে যেমন দুর্ভোগে আছেন, ঠিক তেমনি দুর্ভোগে পড়েছেন তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যরাও।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর