বরযাত্রীবাহী ট্রলরাডুবি: এখনও নিখোঁজ ৮

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে বরযাত্রীবাহী ট্রলারডুবিতে এখনও নিখোঁজ রয়েছেন ৮ জন। চলছে স্বজনদের আহাজারি। তবে তাদের উদ্ধারে এখন পর্যন্ত কোস্টগার্ড ও নৌপুলিশের অভিয়ান অব্যাহত রয়েছে।

এর আগে মঙ্গলবার রাত পর্যন্ত বর- কনেসহ মোট ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এখন পর্যন্ত যারা নিখোঁজ রয়েছেন তারা হলেন- মো. হাছান (৭),নার্গিস বেগম (৪), হালিমা (৪), জাকিয়া বেগম (৫৫), লামিয়া (৩), নিহা (০১), আলিফ ও আমির হোসেন।

নৌ পুলিশের বরাত দিয়ে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসাইন জানান, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত নববধূ, নারী ও শিশুসহ সাতজনের মরদেহ উদ্ধার করা হলেও এখনও ৮জন নিখোঁজ রয়েছেন।

স্থানীয়সূত্রে জানা যায়, উপজেলার নলের চরে বিয়ের অনুষ্ঠান শেষে নতুন বধু নিয়ে ভোলার মনপুরার উদ্দেশ্যে যাচ্ছিল বরযাত্রীরা। ডালচর এলাকায় এসে মেঘনার তীব্র স্রোতের মুখে ত্রলারটি ডুবে যায়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর