করো’নার দ্বিতীয় ঢেউয়ে হারিয়ে গেল আরও ২৭ প্রাণ

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত একদিনে দেশে নতুন করে আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। যার ফলের মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ১৫৬ জনে।

আজ (বুধবার) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস রিলিজে এই তথ্য জানানো হয়।

পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সময়ে দেশে নতুন করে আরও ১ হাজার ৬৩২ জন নতুন করে আক্রান্ত হয়েছেন ভাইরাসটিতে। এখন পর্যন্ত মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৯৫ হাজার ৮৪১ জনে।

এছাড়া একই সময় নতুন করে আরও ২ হাজার ৬২২ জন সুস্থ হওয়ায় মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৪ লাখ ২৯ হাজার ৩৫১ জন।

এর আগে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) একদিনে ৪০ জন মারা যাওয়ার পাশাপাশি শনাক্ত হয়েছিল ১ হাজার ৮৭৭ জন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর