তেঁতুলিয়ায় ২ শতাধিক শীতার্ত মানুষের মাঝে আরিজ এইডের কম্বল বিতরণ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নেমেছে প্রচন্ড শীত। সারা দিন ধরে কুয়াশায় আবৃত হয়ে থাকছে চারিদিক। শীত মৌসুমের শুরু থেকেই এই এলাকায় প্রায় দিনই দেশের সর্ব নিম্ন তাপমাত্রা বিরাজ করছে।

কনকনে ঠান্ডায় এই এলাকার প্রান্তিক এলাকার দরিদ্র মানুষ শীতের কাপড়ের সংকটে ভূগছেন। প্রান্তিক এলাকার এসব মানুষের কথা চিন্তা করে আরিজ এইড নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন দুই‘শ মানুষের হাতে কম্বল তুলে দিয়েছে।

বুধবার সকালে খয়খাট পাড়া নুরানী তালেমুল কুরআন মাদ্রাসা প্রাঙ্গণে কম্বল বিতরন আয়োজন করে জাগ্রত তেঁতুলিয়া। কম্বল বিতরণের আগে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সচেতনতামুলক বক্তব্য রাখেন আরিজ এইডের চেয়ারম্যান ইব্রাহিম, কার্ডিয়াক হাসপাতালের ভাসকুলার সার্জারী বিভাগের প্রধান ডা: সাকলায়েন রাসেল।

এসময় বক্ষব্যাধি হাসপাতালের ডা: মোনালিসা, জাগ্রত তেঁতুলিয়ার সমন্বয়ক ফেরদৌস আলম লিটন, অনুষ্ঠান পরিচালক হুমায়ুন কবির সহ সংগঠনটির কর্মীরা উপস্থিত ছিলেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর