মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাম্প্রদায়িক সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যের ডাক দিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ষড়যন্ত্রকারীরা এখনো শেষ হয়ে যায়নি। প্রতিটি মুহুর্তে তারা সুযোগের অপেক্ষায় রয়েছে।
দেশের উন্নয়ন-অগ্রযাত্রা ও গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় নিজ নিজ অবস্থান থেকে সকলকে ভূমিকা রাখতে হবে।
আজ বুধবার (১৬ই ডিসেম্বর) মহান বিজয় দিবসে সিংড়া স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুস্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত আলোচনায় এসব কথা বলেন তিনি।
জুনাইদ আহমেদ পলক এমপি দেশবাসীর উদ্দেশ্যে বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনলগ্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে বাংলাদেশ বিশ্বদরবারে প্রতিষ্ঠিত হয়েছে, তা অন্য কোনো সরকারপ্রধান করতে পারতেন না। বাংলাদেশের স্বাধীনতার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের ধারাবাহিকতা রক্ষা করে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকের বাংলাদেশের জন্য উদয়স্ত পরিশ্রম করে চলেছেন।’
এ সময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, সহকারী পুলিশ সুপার জামিল আকতার (সিংড়া সার্কেল) উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু, সহকারী কমিশনার ভূমি রকিবুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ প্রমুখ।
বার্তাবাজার/এসজে