হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৩০টি স্বর্ণের বারসহ দুবাই থেকে আসা এক বিমানযাত্রীকে আটক করেছেন শুল্ক গোয়েন্দারা।
গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে লুৎফর রহমান নামে দুবাই ফেরত ঐ যাত্রীকে আটক করে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। এ সময় তারা যাত্রীর শরীর থেকে ১৩০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এরপর তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।
মামলাটি তদন্ত করছেন, বিমানবন্দর থানার এসআই শেখ তাজউদ্দিন আহমেদ।
তিনি গণমাধ্যমকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ১১টায় দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে আসা ঐ যাত্রীর শরীর থেকে ১৩০টি স্বর্ণের বার পাওয়া যায়।
আটককৃত ব্যক্তির নাম লুৎফর রহমান। তার বাড়ি ময়মনসিংহ জেলায়। উদ্ধার হওয়া স্বর্ণের ওজন প্রায় ১৫ কেজি এবং আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ কোটি ৫০ লাখ টাকা।
এছাড়া আটককৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে এবং এ বিষয়ে একটি ফৌজদারী মামলা করা হয়েছে।
বার্তাবাজার/ই.এইচ.এম