ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হচ্ছে আরও ৩৮টি সুপারসনিক মি‘সা‘ইল

সীমান্তে উত্তেজনা বিরাজমান দুই প্রতিবেশীর মধ্যে। হামলা হতে পারে সমুদ্রপথেও। তাই যুদ্ধ জাহাজগুলোকে আরও বেশি শক্তিশালী করতে পদক্ষেপ নিয়েছে ভারতীয় নৌবাহিনী।

সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর, ৩৮টি সুপারসনিক ব্রাহ্মস মি‘সা‘ইল পেতে চলেছে ভারতীয় নৌবাহিনী। যা বিশাখাপত্তনমে নির্মীয়মান যুদ্ধ জাহাজে মোতায়েন থাকবে। দ্রুত এই জাহাজগুলো ভারতীয় নৌবাহিনীতে নিযুক্ত করার চেষ্টা চলছে।

সরকারি সূত্রে খবরে বলা হয়, এই ৩৮টি সুপারসনিক ক্রজ মি‘সা‘ইল নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করতে ১ হাজার ৮০০ কোটি রুপির প্রয়োজন। সেই অর্থ চেয়ে দেশটির কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছে বাহিনী। প্রতিরক্ষামন্ত্রণালয় দ্রুত এই প্রস্তাবে অনুমোদন দেবে বলে জানা গেছে।

উল্লেখ্য, এই সুপারসনিক ক্রুজ মি‘সা‘ইলগুলো ৪৫০ কিলোমিটার দূরে থাকা লক্ষ্যব‘স্তুতেও আঘাত হানতে সক্ষম।

ভারতীয় নৌবাহিনীর একাধিক যুদ্ধজাহাজে ইতোমধ্যে ব্রাহ্মস মি‘সা‘ইল ইনস্টল করা হয়েছে। যুদ্ধাস্ত্র বিশেষজ্ঞরা বলেন, শত্রুদের ওপর হা‘ম‘লা চালাতে ভারতীয় নৌবাহিনীর সবচেয়ে কার্যকরী অ‘স্ত্র ব্রাহ্মস মি‘সা‘ইল। তাই আরও সুপারসনিক মি‘সা‘ইল অন্তর্ভুক্ত করতে উদ্যোগী হল ভারতীয় নৌবাহিনী।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর