স্বাধীন ফিলিস্তিন গঠনে পুনরায় কাতারের সমর্থন

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বলেন, ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে আমাদের সমর্থন অব্যাহত থাকবে।

সোমবার (১৪ ডিসেম্বর) ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠককালে স্বাধীন ফিলিস্তিন গঠনে পুনরায় সমর্থন জানান কাতারের আমির।

বৈঠকের পরে এক টুইট বার্তায় ফিলিস্তিনের সামরিক গ্ররুপগুলোর ঐক্যের ওপর জোর দেন কাতারের আমির।

ফিলিস্তিনি প্রেসিডেন্ট এমন এক সময়ে কাতার সফর করলেন, যখন উপসাগরীয় দেশগুলো একে একে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করছে। গত সপ্তাহে ইসরায়েল ও মরক্কো সম্পর্ক স্বাভাবিক করা বিষয়ে চুক্তি করেছে। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে মরক্কো চতুর্থ দেশ।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর