শত পায়রা উড়িয়ে সৈকতের বি`স্তি`র্ণ বেলাভূমির বুকে বালিয়াড়িতে শুভিত বঙ্গবন্ধুর বালুর রিলিফ ও ফ্রি স্ট্যান্ডিং ভা`স্ক`র্য দুটি আনুষ্টানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।
আজ দুপুরে সৈকতের লাবনী পয়েন্টে কক্সবাজার জেলা প্রশাসন ও ব্রান্ডিং কক্সবাজার নামে সংঠন যৌত ভাবে নির্মিত ভাস্কর্যটি জেলা প্রশাসক মো. কামাল হোসেন আনুষ্টানিক ভাবে উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান, বীর মু`ক্তিযো`দ্ধা কামাল হোসেন চৌধুরী, নুরুল আবছার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী, এডভোকেট তাপস র`ক্ষি`ত, এডভোকেট রনজিত দাশ, সিভিল সার্জন ডাঃ মাহবুবুর রহমান, জেলা যুবলীগের সভাপতি সোহেল আহম্মেদ বাহাদুর, ব্র্যান্ডিং কক্সবাজারের সমন্বয়ক ইশতিয়াক আহমেদ জয় ও ভা`স্ক`র্য নির্মাণকারী ভার্স্কর কামরুল ইসলাম শিপনসহ অন্যান্য কৌশলী শি`ল্পী`রা।
১০ ফুট উচ্চতা ও ১৪ ফুট প্রশস্ত এ ভাস্কর্যটি এই পর্যন্ত বাংলাদেশে নির্মিত সবচেয়ে বৃহৎ বালুর ভাস্কর্য বলে জানিয়েছেন ভাস্কর কামরুল ইসলাম। একটি বঙ্গবন্ধুর ফ্রি স্ট্যান্ডিং ভা`স্ক`র্য। অপরটি রিলিফ ভা`স্ক`র্য।
‘জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান’ এই স্লো`গান নিয়ে নির্মিত বালু ভাস্কর্যটি আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এরপর তা ভে`ঙ্গে ফেলা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
বার্তাবাজার/এ.আর