শ`হী`দ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা আইজিপির

আজ (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে যে সকল পুলিশ সদস্য শ`হী`দ হয়েছিলেন তাদের প্রতি শ্র`দ্ধা জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

বুধবার সকালে মহান বিজয় দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন আইজিপি।

এ সময় একটি সু‌সজ্জিত পুলিশ দল গার্ড অব অনার দিয়ে শ`হী`দ বীর পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। তখন বিউগলে করুণ সুর বেজে উঠে।
পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান এবং বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করে শ`হী`দ পুলিশ সদস্যদের প্রতি শ্র`দ্ধা জানান।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর