ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের চররূপদাহ গ্রামে নি‘খোঁ‘জের ৭ দিন পর রিপন হোসেন (৩৫) নামের এক কৃষকের মা‘টিচা‘পা ম‘রদে‘হ উ‘দ্ধা‘র করেছে পুলিশ।
বুধবার সকালে তার বাড়ির পাশের ডোবা থেকে লা‘শটি উ‘দ্ধা‘র করা হয়। নি‘হ‘ত রিপন হোসেন ওই গ্রামের মৃ‘ত বারিক বিশ্বাসের ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে বাড়ির পাশের ডোবায় কৃষক রিপনের মাটিচাপা দেওয়া ম‘রদে‘হের হাত দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে মাটিচাপা দেওয়া অ‘র্ধ-গ‘লিত লা‘শ উ‘দ্ধার করে ময়‘না ত‘দ‘ন্তের জন্য সদর হা‘সপা‘তা‘লের ম‘র্গে পাঠায়।
ঝিনাইদহের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আরিফুল ইসলাম জানান, গত ৯ ডিসেম্বর স‘ন্ধ্যায় মাঠের ধান পাহারা দিতে গিয়ে নি‘খোঁ‘জ হয় সে। এ ঘটনায় পরদিন নি‘হ‘তের দুলাভাই শৈলকুপা থা‘নায় একটি সাধারণ ডায়েরী করে। কৃষক রিপন দীর্ঘদিন মালেশিয়ায় ছিল। ২ বছর আগে দেশে ফিরে চাষাবাদ শুরু করে। লা‘শটি উ‘দ্ধার করে ম‘য়না‘তদ‘ন্তের জন্য পাঠানো হয়েছে। হ‘ত্যা‘র ক্লু-উদঘাটন ও এর সাথে জড়িতদের গ্রে‘ফ‘তারে কাজ চলছে। আশাকরি দ্রুতই দো‘ষী‘রা গ্রে‘ফতার হবে।
বার্তাবাজার/এ.আর