জামালপুরের সরিষাবাড়ীতে যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে বিজয় দিবস।
দিবসটি উপলক্ষে বুধবার সকালে পোগলদিঘা ইউনিয়নের অটো-বাইক-অটো ভ্যান কল্যান সোসাইটির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি নেয়া হয়। সকালে একটি র্যালি বের হয়।
র্যালিটি বয়ড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে বয়ড়া ইসরাইল আহাম্মদ উচ্চ বিদ্যালয় শ‘হী‘দ মিনারে গিয়ে শ্রদ্ধা জানানো হয়। এসময় র্যালিতে প্রায় ৫ শতাধিক অটো বাইক ও অটো ভ্যান অংশ নেয়।
র্যালি শেষে পথসভায় বক্তব্য রাখেন, পোগলদিঘা ইউপি চেয়ারম্যান সামস উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল আলিম, বীর মু‘ক্তিযো‘দ্ধা আয়নাল হক, উপজেলা সে‘চ্ছা‘সেবক লীগের সদস্য হাসিবুল হোসেন বাবু সরকার, অটো-বাইক-অটো ভ্যান কল্যান সোসাইটির সভাপতি শান্ত মিয়া, সাধারন সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক প্রমুখ।
পথ সভা শেষে কাঙ্গালী ভোজ ও মসজিদে শ‘হীদ‘দের আত্মার মাগফেরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়।
বার্তাবাজার/এ.আর