এদেশের মানুষকে মুক্ত করার সংগ্রাম অব্যাহত রাখব: ফখরুল

বিজয় মিললেও মুক্তি আমাদের মেলেনি, সেই মুক্তির জন্যই আমরা সংগ্রাম করছি বলে মন্তব্য করেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষ্যে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে এমন মন্তব্য করেছেন তিনি।

তিনি আরো বলেন, ‘আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য, খালেদা জিয়াকে মুক্ত করার জন্য, এদেশের মানুষকে মুক্ত করার জন্য আমাদের সংগ্রাম অব্যাহত রাখব। অবশ্যই আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হবো। আমাদের বাকস্বাধীনতা নেই, মৌলিক স্বাধীনতা হরণ করা হয়েছে। অধিকার হরণ করা হয়েছে। আজ আমরা বিজয় দিবসে সে জন্য শপথগ্রহণ করেছি, স্মৃতিসৌধে আমাদের শ্রদ্ধা জানিয়ে।’

এর আগে ভোরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। দিবসটি উপলক্ষে দেশব্যাপী বিএনপির কার্যালয়গুলোতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর