নানা আয়োজনে মধ্য দিয়ে ফরিদপুরে মহান বিজয় দিবস পালিত হচ্ছে। দিনটি উপলক্ষে বুধবার ভোরে সুর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এরপর সকাল আটটায় শহরের গো‘য়ালচামট‘স্থ স্মৃ‘তি‘স্ত‘ম্ভে জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মো. আলিমু‘জ্জা‘মান, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন, বিএনপি ও এর সহযোগী সংগঠন, জেলা মুক্তিযো‘দ্ধা সংসদ, ফরিদপুর প্রেসক্লাব, চেম্বার অব কর্মাসসহ সরকারী-বেসরকারী, স্কুল-কলেজের প্রতিনিধিরা স্মৃতি‘স্ত‘ম্ভে পু‘স্প্য‘মা‘ল্য অর্পন করে। এছাড়াও জেলার বিভিন্ন মসজিদ, মন্দির ও প্যাগোডায় বিশেষ প্রার্থনার ব্যবস্থা নেওয়া হয়েছে।
অপরদিকে সকাল সাড়ে ৯টায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘শত সহস্র কন্ঠে’ জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এতে সরাসরি ও ইন্টারনেট প্রযু‘ক্তির মাধ্যমে দেশ ও দেশের বাইরে থেকে জাতীয় সংগীত গেয়ে উঠেন ১ লক্ষ ২০ হাজারের অধিক মানুষ।
এসময় সেখানে উপ‘স্থি‘ত ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মো. আলিমুজ্জামান সহ নানা শ্রেণি পেশার মানুষ।
এদিকে জেলার আলফাডাঙ্গা উপজেলায় সকাল ৯টায় শ‘হী‘দ‘দের স্ম‘রণে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্র‘দ্ধা জানান, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মু‘ক্তিযো‘দ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, আলফাডাঙ্গা প্রেসক্লাব, উপজেলা কৃষকলীগ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগ, সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
শ্র‘দ্ধাঞ্জ‘লি নিবেদন শেষে সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহি।
বার্তাবাজার/এ.আর