গাঁ’জা সেবনে বাধা দেওয়ায় কিশোরকে পু’ড়ি’য়ে হ’ত্যা

কুমিল্লায় মা’দক সেবনে বাধা দেওয়ায় আরাফাত হোসেন (১৫) নামে এক কিশোরকে আগুনে পুড়িয়ে হ’ত্যা করার অভিযোগ পাওয়া গেছে। সে কুমিল্লা শহরতলী চাঁনপুর এলাকার মোঃ আবুল বারেকের ছেলে। অগ্নিকাণ্ডের ঘটনায় ৯টি দোকান পুড়ে যায়।

মঙ্গলবার নগরী সংলগ্ন কুমিল্লা আদর্শ সদর উপজেলার বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নি’হত আরাফাতের বাবা মোঃ আবদুল বারেক বলেন, আরাফাত থাই গ্লাসের মিস্ত্রি হিসেবে কাজ করে। গতকাল মঙ্গলবার দুপুর ১টায় তার ছেলে আরাফাতকে বাড়ি থেকে ৪ জন ছেলে ডেকে বউবাজারে নিয়ে আসে। তিনি ঘটনাস্থলে এসে শুনতে পান একটি দোকানে আরাফাতকে তালাবদ্ধ করে বাইরে থেকে আগুন দেয়। এ ঘটনায় আরাফাত আগুনে পু’ড়ে মা’রা যায়।

তিনি আরো জানান, যারা তার ছেলেকে হ’ত্যা করেছে তারা সবাই মা’দকসেবী। কিছুদিন আগে তাদের বাড়িরপাশে বসে গাঁ’জা সেবন করছিলো ওই ছেলেগুলো। আরাফাত তাদেরকে বাড়ির পাশে গাঁ’জা সেবন করতে বাধা দেয়। এতে ক্ষি’প্ত হয়ে আজ তারা আরাফাতকে আগুনে পুড়িয়ে হ’ত্যা করে।

কারা আরাফাতকে বাড়ি থেকে ডেকে এনেছিলো এমন প্রশ্নের জবাবে আবদুল বারেক বলেন, তাদের নাম পুলিশের কাছে বলবো।

এদিকে ঘটনার বিষয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ারুল হক বলেন, আমরা আরাফাতের লা’শ উ’দ্ধার করেছি। ময়নাতদ’ন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি। আমরা ঘটনার আদ্যপান্ত্য খতিয়ে দেখছি। প্রাথমিকভাবে আমাদের কাছে ঘটনাটি পরিকল্পিত মনে হয়েছে। আমরা আরাফাতের বাবাকে থানায় এনেছি। স্থানীয়দের স্বাক্ষ্য প্রমাণ নিচ্ছি। আশা করি তদন্তে সব বেরিয়ে আসবে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর