বিএনপি নেতা ইশরাক হোসেনের বাসভবনে দু’র্বৃ’ত্তদের হা’মলা

বিএনপি নেতা ই’ঞ্জি’নিয়ার ইশরাক হোসেনের গোপিবাগের বাসভবনে হা’মলা চালিয়েছে দু’র্বৃ’ত্তরা।

মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে এ হা’মলার ঘটনা ঘটে।

এসময়, বাসায় কোন লোকজন না থাকায় হতাহতের ঘটনা না ঘটেনি তবে ইট পাটকেল নিক্ষেপ করার কারণে বাসার জানালার গ্লাস ভেঙে যায়। এছাড়া দু’র্বৃ’ত্তরা বাসার সামনের পোস্টার ও ফে’স্টুন ছিঁড়ে ফেলে।

তবে, কে বা কারা হা’মলা চালিয়েছে এ বিষয়ে স্প’ষ্টভাবে কিছু জানা না গেলেও প্রত্যক্ষদর্শীরা বলছেন, আনুমানিক রাত ২ টার পরপরই প্রায় ১ থেকে দেড়’শ মোটর সাইকেলের বহর আসে গোপীবাগের দ্বিতীয় লেনে। এরপর সেখান থেকেই আকস্মিকভাবে হা’মলা চালায় তারা।

প্রত্যক্ষদর্শীরা আরো বলেন, এ সময় ইট পাটকেল ও দেশীয় অস্ত্রে সজ্জিত হা’মলাকারীরা হেলমেট পড়া অবস্থায় থাকায় তাদের চেনা যায়নি বলেও জানান তারা। হা’মলার সময় ইশরাক হোসেন এ বাসায় ছিলেন না।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর