দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের মুভি। বিজয় দিবস উপলক্ষে অনন্য মামুন পরিচালিত “নবাব এলএল.বি” মুভিতে দেখা যাবে তাকে।
আজ মুক্তি পাচ্ছে মুভিটি। সিনেমাটি পাওয়া যাবে ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে।
এদিকে গত ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তিনি তার ভেরিফাইড পেজে লিখেছেন, আজ ১৪ ডিসেম্বর। আজকের এই দিনে গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জাতির সেই সব শ্রেষ্ঠ সন্তানদের, যাঁদের আমরা হারিয়েছি স্বাধীনতা সংগ্রামের শুরু থেকে চূড়ান্ত বিজয়ের আগমুহূর্ত পর্যন্ত।
একই সঙ্গে সহমর্মিতা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রত্যেক শহীদ বুদ্ধিজীবী পরিবার ও তাঁদের স্বজনদের প্রতি, যাঁরা দীর্ঘ ৪৯ বছর ধরে বয়ে বেড়াচ্ছেন আপনজন হারানোর বেদনা ও কষ্ট।
এই সিনেমাতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া ও মাহিয়া মাহী। আরো আছেন এল আর খান সীমান্ত, রাশেদ অপু, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী,আনোয়ার প্রমুখ।
বার্তাবাজার/ই.এইচ.এম