পাকুন্দিয়ায় মহান বিজয় দিবস পালন

বিনম্র শ্রদ্ধা ও জাতির শ্রেষ্ঠ সন্তানদের নানাভাবে স্বরণের মধ্য দিয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মহান বিজয় দিবস পালন করা হয়।

বুধবার (১৬ ডিসেম্বর) সকালে শহীদদের স্মরণে উপজেলা পরিষদে শেখ মুজিবুর রহমান চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা সাস্হ্য কমপ্লেক্স, রাজনৈতিক দলসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সকাল ৯ টায় পাকুন্দিয়া উপজেলা চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু।

এ সময় উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদ হাসান, পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. শারমিন শাহনাজ, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মেসবাহ উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান, অফিসার ইনচার্জ (ওসি) সারোয়ার জাহান, অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) সাইফুল ইসলাম শ্যামল মিয়া, পাকুন্দিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ হান্নান, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর