জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনাজপুরে বিজয় দিবস পালন

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জাতীয় পতাকা উত্তোলন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শুভেচ্ছা নিবেদনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে।

বুধবার সকাল ৮টায় দিনাজপুর সার্কিট হাউজে জাতীয় পতাকা উত্তোলন ও সশস্ত্র সালামের মধ্য দিয়ে দিনাজপুরে শুরু হয় বিজয় দিবসের দিনটি।

এরপর সকাল ৯টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভেতরে শহীদ বেদীতে ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম, পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার), মুক্তিযোদ্ধা কমান্ডার লোকমান হাকিমসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

তবে করোনা মহামারীর কারণে এবার বিজয় দিবসের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের বাইরে অন্য কোন অনুষ্ঠান হচ্ছে না বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর