আজ ১৬ই ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করেছে পাবনা জেলা আওয়ামীলীগ নেতৃবন্দ ও অঙ্গসংগঠন।
দিবসটির প্রথম প্রহর রাত ১২টা ১মিনিটে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স’র পক্ষে থেকে দূজয় পাবনা শহিদ মুক্তিযোদ্ধাদের বিনম্র শ্রদ্ধা ও প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন জেলা আওয়ামীলীগের নেতৃবন্দ’রা।
এসময় উপস্থিত ছিলেন, পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাদিয়া ইয়াসমিন জলি, জেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, জেলা প্রশাসক কবির মাহমুদ, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম,পিপিএমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান,ব্যাংক,বীমা, সাংস্কৃতিক জোট ও আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, আওয়ামীমহিলালীগ,যুবমহিলালীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠন।
সকালে জেলা দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ১ মিনিট নিরাবতা পালন করা হয়। পরে বঙ্গবন্ধু ও শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত রামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।