কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে প্রায় ৪ লক্ষ টাকার জাল নোটসহ দুই রোহিঙ্গা কে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৬ এপিবিএন) সদস্যরা।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার সময় উখিয়া ১৩ নং তাজনিমার খোলা রোহিঙ্গা শরণার্থী শিবিরের ব্লক-বি/৩, খাদ্য বিতরন কেন্দ্রের সামনে রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ১৬ এপিবিএন অধিনায়ক পুলিস সুপার হেমায়েতুল ইসলাম।
আটককৃতরা হলেন, উখিয়া ১৩ নং তাজনিমার খোলা রোহিঙ্গা শিবিরের ব্লক-বি/৫ এর কামাল হোসেনের ছেলে মোঃ রশিদ (২২) ও একই শিবিরের ব্লক-এফ/৫ এর নুর হোসেনের ছেলে পীর মোহাম্মদ (২৮)।
তিনি জানান, বুধবার (১৫ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ১৩ নং তাজনিমার খোলা রোহিঙ্গা শরণার্থী শিবিরের ব্লক-বি/৩, খাদ্য বিতরন কেন্দ্রের সম্মুখে রাস্তার উপর অভিযান চালায় এপিবিএন সদস্যরা। এসময় রশিদ এর দেহ তল্লাশী করে ২লক্ষ ও পীর মোহাম্মদের কাছে ১ লক্ষ ৯৮ হাজার টাকার জাল নোটসহ দুই জনকে আটক করা হয়।
আটক ২ রোহিঙ্গার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছেন এপিবিএন এর এই কর্মকর্তা।