বিজয়ের ৪৯ বছর: পাকিস্তানের চেয়ে দ্বিগুন ধনী রাষ্ট্র বাংলাদেশ

যে রাষ্ট্র নামক শোষণযন্ত্র থেকে ঘৃণাভরে পৃথক হয়ে বাংলাদেশের জন্ম হয়েছিল, সেই পাকিস্তানের চেয়ে বাংলাদেশ এখন বেশী সম্পদশালী দেশ হয়ে দাঁড়িয়েছে। ৪৯ বছরের ব্যবধানে পাকিস্তানকে বহু পিছনে ফেলে তাদের চেয়ে দ্বিগুন ধণী রাষ্ট্র হয়েছে বাংলাদেশ।

এবারের বিজয়ের দিনে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৪২ বিলিয়ন মার্কিন ডলার। আর বিভিন্ন সংকটে পরে থাকা পাকিস্তানের বর্তমান রিজার্ভ ২ বিলিয়ন ডলার। দেশ স্বাধীনের সময় বাংলাদেশের এই রিজার্ভের পরিমাণ ছিল শূন্য।

অর্থনীতিবিদরা বলছেন, স্বাধীনতাপরবর্তী আর্থ-সামাজিক ক্ষেত্রে বাংলাদশের ঈষর্ণীয় সাফল্য অহংকার করার মতো। এই অগ্রগতির জন্য পাকিস্তান এখন ঈর্ষা করে বাংলাদেশকে।

বিশ্বব্যাংক বলছে, ২০১৯ সালে বাংলাদেশের মাথাপিছু জাতীয় আয় ১৮৫৫ ডলার। পাকিস্তানের তখন ছিল ১২৮৪ ডলার। শেষ অর্থবছরে পাকিস্তানের জিডিপির প্রবৃদ্ধি কমেছে ০.৩৮ শতাংশ। আর শূণ্য হাতে শুধু লাল সবুজের পতাকা ধরিয়ে দেওয়া বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি বেড়েছে ৫.২৪ শতাংশ।

তবে বিদেশি বিনিয়োগ ও প্রবাসীদের পাঠানো অর্থে বাংলাদেশের চেয়ে কিছুটা এগিয়ে পাকিস্তান। গত ২০১৯-২০ অর্থবছরে পাকিস্তানে নেট বিদেশি বিনিয়োগ এসেছে ২০৩ কোটি ডলারের। ওই অর্থবছরে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ এসেছিল ১২৭ কোটি ডলারের।

চলতি বছরের প্রথম অংশে পাকিস্তানে রেমিট্যান্স যোগ হয়েছে ১ হাজার ১৬৮ কোটি ডলার। একই সময়ে বাংলাদেশে রেমিট্যান্স আসে ১ হাজার ৯০ কোটি ডলার।

তবে এ খাতে নগদ প্রণোদনা দেয়ার পর থেকে বাংলাদেশে রেকর্ড রেমিট্যান্স আসছে। সরকার আশা করছে, করোনার মধ্যেও চলতি বছেরের শেষে রেমিট্যান্স ২ হাজার কোটি ডলার ছাড়িয়ে যাবে। ফলে এক্ষেত্রেও পাকিস্তানকে অতিক্রম করবে বলে আশা করছে বাংলাদেশ সরকার।

এ বিষয়ে বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালেয় অধ্যাপক ড. আবুল বারকাত বলেন, ‘নারীর ক্ষমতায়ন, সামাজিক সুরক্ষাসহ অর্থনীতির নানা সূচকে বাংলাদেশ অনেক এগিয়েছে পাকিস্তানের থেকে।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেন, ‘পাকিস্তান একটি নষ্ট রাষ্ট্র। ওই দেশের সঙ্গে বাংলাদেশের কোনো তুলনাই করা উচিৎ হবে না। আমরা তুলনা করতে পারি উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে।’

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর