করো’নাকালেও বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়াল ৪২ বিলিয়ন

মহা’মারি করো’নাকালেও মাত্র ৮ মাসের ব্যবধানে বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৪২ বিলিয়ন ডলার। এই সময়ে বেড়েছে ১০ বিলিয়ন ডলার রিজার্ভ।

বাংলাদেশ ব্যংক সংশ্লিষ্টরা জানাচ্ছেন, করো’নার মধ্যেও প্রচুর রেমিট্যান্স ও বিদেশি ঋণ আসছে। রপ্তানিতেও ইতিবাচক প্রবৃদ্ধি রয়েছে। তবে আমদানি কমে যাওয়ার কারণে এভাবে রিজার্ভ বাড়ছে

এর আগে গত ২৯ অক্টোবর রিজার্ভ দাঁড়িয়েছিল ৪১ বিলিয়ন ডলার। দেশে ক’রোনা শুরু আগমুহুর্তে রিজার্ভ ছিল ৩২ দশমিক ৩৯ বিলিয়ন ডলার।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, রির্জাভের এই অর্থ দিয়ে প্রায় এক বছরের আমদানি ব্যয় মেটানো যাবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর