শরীরে আগে অ্যালার্জি হওয়ার কোনো রেকর্ড থাকলে নেওয়া যাবে না ফাইজার-বায়োন্টেকের তৈরী করো’নার ভ্যা’কসিন। ব্রিটেনের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এই পরামর্শ দিয়েছে।
টিকা দেওয়ার পর অ্যালার্জি থাকা দুজনের শারীরিক অবস্থা বেশ খারাপ হয়ে যাওয়ার পর এই পরামর্শ দিয়েছেন সংস্থাটি। গত সপ্তাহ থেকে ফাইজারের টিকা দেওয়া শুরু করেছে ব্রিটেন।
ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) ডিরেক্টর স্টিফেন পোইস বলেন, টিকা নেয়ার পর অ্যালার্জির অতীত থাকা দুই স্বাস্থ্যকর্মীর শরীরে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সেই সূত্রেই ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এমএইচআরএ এই পরামর্শ দিয়েছে। তবে দুই স্বাস্থ্যকর্মীই দ্রুত সুস্থ হয়ে উঠছেন।
এই ঘটনার পর এমএইচআরএ বলেছে, এবিষয়ে আরো তথ্য চাওয়া হবে টিকা প্রস্তুতকারকদের কাছ থেকে। অন্যদিকে, ফাইজার ও বায়োএনকেটের তরফে জানানো হয়েছে, এমএইচআরএ-কে তারা সব রকমের সহযোগিতা করবে।
টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে চিকিৎসকদের অনবরত নজরদারি চালিয়ে যেতে বলা হয়েছে চিকিৎসকদের। ঘটনাচক্রে ফাইজারের টিকার জরুরি প্রয়োগে ব্রিটেন অনুমোদন দিলেও আমেরিকায় সিলমোহর দেয়ার প্রক্রিয়া চলছে। তারই মধ্যে চার স্বেচ্ছাসেবকের মুখে প্যারালাইসিসের উপসর্গ দেখা দেওয়ায় উদ্বেগ বাড়ল। সূত্র-বর্তমান।