ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৌরসভার মেয়র কাঁধে করে এক হিন্দু নারীকে দাহ করার জন্য শ্মশানে নিয়ে গেছেন। মঙ্গলবার রাতে শেষকৃত্যের জন্য মেয়র তাকজিল খলিফা কাজল ওই হিন্দু নারিকে নিয়ে স্থানীয় লোকনাথ সেবাশ্রম শান্তিবন মহাশ্মশানে যান।
জানা যায়, পৌর এলাকার প্রদীপ সাহার স্ত্রী বিজলী রানী সাহা (৬২) সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মঙ্গলবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। রাত ১০টার দিকে তার নিথর দেহ নিয়ে আসা হয় বাড়িতে।
তখন আগে থেকেই মৃতের বাড়িতে উপস্থিত ছিলেন মেয়র তাকজিল খলিফা কাজল ও স্থানীয় অনেক মুসলিম। মরদেহ শ্মশানে নেওয়ার জন্য খাঁটিয়ায় উঠানোর সাথে সাথেই তা কাঁধে তুলে নেন তারা।
পরে একে একে অনেক মুসলিম লোক মরদেহ কাঁধে করে শ্মশানে নিয়ে যান। সেখানেই শেষকৃত্য সম্পন্ন হয় তার।
এ বিষয়ে জানতে চাইলে আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল বলেন, এ ধরনের কাজ আমি সবসময়ই করি। এছাড়া মৃত নারী ও আমি একই এলাকার বাসিন্দা। আমি সব মরদেহেই ধরি, সেটা হোক মুসলমান বা হিন্দু।
বার্তাবাজার/এসজে