আবারও হচ্ছে রাজাকারের তালিকা, প্রকাশ আগামী স্বাধীনতা দিবসে

২০১৯ সালের ১৫ ডিসেম্বর বেশ ঝাকজমকভাবে প্রকাশ করা হয় স্বাধীনতা বিরোধী রাজাকার, আলবদর, আল শামস বাহিনীর সদস্যদের তালিকা। কিন্তু দুঃখজনকভাবে সেই তালিকায় ওঠে আসে অনেক মুক্তিযোদ্ধার নামও। তীব্র সমালোচনার মুখে ৩ দিন পরেই স্থগিত করা হয় সেই তালিকা।

তবে এবার আবারও বিতর্কমুক্ত তালিকা প্রণয়ন করতে যাচ্ছে মুক্তিযুদ্ধ বিষয় মন্ত্রণালয়। আগামী ২৬ মার্চ স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে প্রকাশ করা হবে বলে জানা গেছে।

এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানান, ইতোমধ্যে মুক্তিযোদ্ধা কাউন্সিল থেকে আইনের একটি খসড়া বানানো হয়েছে। এটা পাশ হলেই আমরা স্বাধীনতা বিরোধীদের তালিকা প্রকাশ করতে পারবো। আগামী স্বাধীনতা দিবসেই যা প্রকাশিত হবে।

এই তালিকা বিতর্কহীনভাবেই করা হবে বলে তিনি জানিয়েছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর