ছেলের খৎনার পর নিজের বিয়ের জন্য পাত্রী খোঁজছেন সিদ্দিক

সাবেক স্ত্রীর অমতে ছেলের খৎনার পর আলোচিত অভিনেতা সিদ্দিকুর রহমান বিয়ে করার জন্য পাত্রী খোঁজছেন। নতুন করে সংসার গড়তে পারিবারিকভাবে খোঁজা হচ্ছে এবারের পাত্রী।

বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, আগের ধাক্কাটার রেশ এখনো রয়ে গেছে, কিন্তু জীবন তো আর থেমে থাকে না। পরিবার আমাকে নিয়ে খুব চিন্তিত। আগে নিজের ইচ্ছায় বিয়ে করে একটা কঠিন সময়ের মুখোমুখি হতে হয়েছে। তাই এবার আর ঝুঁকি নিতে চাই না। আমার পরিবারই বিয়ের বিষয়টি দেখছে। পাত্রী খোঁজা হচ্ছে। মনের মত পাত্রী পেলে বিয়ে করে ফেলবো।

জনপ্রিয় এই অভিনেতা জানান, পাত্রী হিসেবে একেবারে সাংসারিক একটা মেয়ে চাই। যে আমার যত্ন করবেন, আমার পরিবারের খেয়াল রাখবেন। আমি পুনরায় ধাক্কা খেতে চাই না।

এর আগে ২০১২ সালে প্রেম করে বিয়ে করেন মডেল মারিয়া মিমকে। কিন্তু প্রেমের সেই বিয়ে টিকেনি বেশিদিন। ২০১৯ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। তাদের ৭ বছর বয়সী একজন ছেলেও রয়েছে।

সম্প্রতি অনুমতি ছাড়া ছেলের সুন্নতে খৎনা করানোতে থানায় সিদ্দিকের নামে জিডি করেন সাবেক স্ত্রী মারিয়া মীম। তবে আগামী ১৮ তারিখ ছেলের খৎনা উপলক্ষে গ্রামের বাড়িতে বেশ ঘটা করে অনুষ্ঠান করতে যাচ্ছেন তিনি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর