দেশের নামকরা মেডিসিন বিশেষজ্ঞ, একুশে পদকপ্রাপ্ত চিকিৎসক ও প্রধানমন্ত্রীর ব্যাক্তিগত চিকিৎসক ডা. এবিএম আব্দুল্লাহ করো’না ভাই’রাসে আক্রা’ন্ত হয়েছেন। সোমবার (১৪ ডিসেম্বর) তাকে রাজধানীর গ্রিন লাইফ মেডিক্যাল কলেজ ও হাস’পাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মাঈনুল আহসান।
বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে ক’রোনায় আ’ক্রান্ত ডা. এবিএম আব্দুল্লাহ ফোনে জানান, গত কয়েকদিন থেকেই তিনি সর্দি-কাশি ও হালকা জ্বরে ভুগছিলেন। সতর্কতা হিসেবে নিয়ম মেনে বাসাতেই অবস্থান করছিলেন। সোমবার কভিড-১৯ পরীক্ষার রিপোর্টে পজেটিভ ধরা পরে। এরপর বিকেলেই তাকে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে ডা. এবিএম আব্দুল্লাহর মেয়ে ও জামাতা পুরোপুরি সুস্থতার জন্য তারা পরিবারের পক্ষে দেশবাসীর দোয়া চেয়েছেন।
বার্তাবাজার/এসজে