পা’চারকারীদের নৌকায় রোহিঙ্গাদেরকে মারধরের ভিডিও ভাইরাল (ভিডিওসহ)

মাছ ধরার একটি নৌকায় করে রো’হিঙ্গা’দেরকে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় মারধর করার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।

মোবাইলে ধারণকৃত ভিডিওটিতে দেখা যায়, প্রচুর রোহিঙ্গা শরণার্থী গাদাগাদি করে একটি নৌকায় বসে আছে। সেখানে শিশুরাও আছে। কাছেই দাঁড়িয়ে থাকা পাচারকারী চক্রের সদস্যদের সাথে তাদের তর্ক চলছে। এক পর্যায়ে এক পাচারকারী লাঠি দিয়ে রোহিঙ্গাদের মারধর শুরু করে।

সাংবাদিকদের দেওয়া সাক্ষাতকারে সেই নৌকায় থাকা ওসমান (১৬) নামের এক কিশোর জানান, আমরা খাবার নিয়ে আপত্তি করায় তারা আমাদের মারতে শুরু করে। একটু বেশি ভাত ও পানি চাইলে প্রায়ই তারা আমাদের মারত।

তার প্রতিবেশি এনামুল হাসানও পালিয়ে এসেছিল সাথে। নৌকায় থাকার অভিজ্ঞতা সম্পর্কে তিনি জানান, সব রোহিঙ্গা ক্ষেপে উঠলে পাচারকারীরা অন্য একটি নৌকায় করে পালিয়ে যায়। তখন এক পাচারকারীর ফেলে যাওয়া ফোন তুলে নেন তিনি।

তিনি আরও জানান, সেদিনের মারপিট শুরুর আগে পাচারকারীদের হাতে বেশ কয়েকজন রোহিঙ্গা মারাও যায়। তবে সেই ঘটনা ভিডিওতে ধারণ করা হয়নি। তিনি বলেন, ‘তারা আমাদের নির্দয়ভাবে পেটাতো-মাথায় মারতো, কান ছিঁড়ে ফেলতো, হাত ভেঙে দিতো।’

তারা জানান, তাদের নৌকায় মারপিট, ক্ষুধা ও অসুস্থতায় ৪৬ জন রোহিঙ্গা মারা যান। এত মানুষের মৃত্যু দেখার পর নৌকায় থাকা বাকি রোহিঙ্গারা ক্ষেপে ওঠেন। এএফপি নিরপেক্ষভাবে তাদের বর্ণনা যাচাই করতে পারেনি।

রোহিঙ্গাদের এই দলটির দেয়া তথ্যমতে জানা যায়, গত ফেব্রুয়ারিতে নৌকাটি বাংলাদেশ থেকে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা শুরু করে। পরে রোহিঙ্গারা ক্ষেপে উঠলে পাচারকারীরা মধ্য এপ্রিলে নৌকাটি আবারও বাংলাদেশ উপকূলে ফিরিয়ে এনে দিয়ে তা ফেলে পালিয়ে যায়।

ভিডিও দেখতে ক্লিক করুন

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর