গাজীপুরে ট্রাক’চাপায় নি’হ’ত ৩

গাজীপুর মহানগরের ভোগড়া-ঢাকা বাইপাস সড়কে ট্রাক চাপায় মা’রা গেছেন তিন অটোরিকশা যাত্রী। আজ (মঙ্গলবার) সন্ধ্যায় এই দু’র্ঘট’না ঘটে।

নি’হতদের মাঝে একজনের পরিচয় পাওয়া গেলেও বাকিদের পরিচয় এখনও জানা যায়নি। তিনি ওই অটরিকশার চালক আনিসুল হক (৩৫)। তবে ধারণা করা হচ্ছে বাকি দুইজন যাত্রী হিসাবে ওই অটোরিকশায় চড়েছিল। আহ’ত অজ্ঞাত পরিচয়ের এক যাত্রীকে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়ছে।

এ বিষয়ে সেখানে থাকা ট্রাফিক সার্জেন্ট মো. নাজমুল হাসান জানান, অটোরিকশাটি তিনজন যাত্রী নিয়ে কোনাবাড়ি থেকে বোর্ডবাজার দিকে যাচ্ছিল। ভোগড়ার পেয়ারা বাগান ফলের আড়তের সামনে পৌঁছলে বিপরীত দিকে থেকে টাঙ্গাইলগামী ট্রাকটি অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক আনিছ ও অজ্ঞাত দুই যাত্রী নিহত হয়।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, ঘটনার পরপরই ট্রাকের হেলপার পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর