জুতা পায়েই শ্রদ্ধা জানাতে ওঠলেন ওসি-এসিল্যান্ড

বগুড়ার শাহজাহানপুরে শহীদ বুদ্ধিজীবী দিবসের মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) ও থানার ওসির পায়ে জুতা নিয়ে স্মৃতি সোউধে ওঠা নিয়ে বইছে সমালোচনার ঝড়। তবে এই বিষয়টির জন্য তারা উভয়ই অনুতপ্ত হয়েছেন।

জানা যায়, সোমবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শাহজাহানপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানের। তখন জুতা পায়ে উপজেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধে্র বেদীতে ওঠেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক খান ও শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন। এই ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন এই দুই সরকারি কর্মকর্তা।

তখন মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা পারভীন, উপজেলা চেয়ারম্যান সোহরাব হোসেন ছান্নু, ভাইস চেয়ারম্যান এম সুলতান আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালেবুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে এসিল্যান্ড আশিক খান জানান, অনুষ্ঠান শুরু হওয়ার আগে জরুরী কাজ শেষ করে আসতে আসতে দেরি হয়ে যায়। তাই তাড়াহুড়ো করে বেদিতে ওঠার সময় জুতা খুলতে ভুলে যাই। পরক্ষণেই আবার জুতা খুলে নিচে রাখি। এটা নিঃসন্দেহে অনিচ্ছাকৃত ভুল ছিল।

থানার ওসি আজীম উদ্দীন জানান, জরুরি কাজে বগুড়া জেলা সদর থেকে আসতে আসতে আমারও দেরি হয়ে যায়। উএনও অফিস থেকে ফোন পেয়ে দ্রুত অনুষ্ঠানস্থলে পৌঁছে ভুলবশত জুতা পরেই বেদিতে ওঠি। পরক্ষণেই আবার জুতা খুলে নিচে রাখি। ভুলবশত এটা হয়ে গেছে।

ঘটনাটিকে দুঃখজনক আখ্যা দিয়ে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গৌর গোপাল গোস্বামী বলেন, ‘এর চেয়ে দুঃখজনক আর কী হতে পারে! নিঃসন্দেহে এটা শহীদদের প্রতি অসম্মানের বহিঃপ্রকাশ।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি দিলীপ কুমার চৌধুরী বলেন, ‘এসিল্যান্ড, ওসি স্মৃতিসৌধে জুতা পায়ে উঠে ঠিক করেননি। শহীদদের প্রতি শ্রদ্ধাবোধ না থাকলে এমনই হয়।’

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর