খুলনার বিপক্ষে ফাইনাল খেলতে টিকেট পেয়েছে চট্টগ্রাম

বঙ্গবন্ধু টি-২০ কাপে ফাইনালের টিকিট জিতে নিয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে ঢাকাকে ৭ উইকেটে হারিয়েছে তারা। ১১৭ রানের সহজ টার্গেটে খেলতে নেমে তারা মাত্র ৩ উইকেট খুইয়েই পৌছে যায় জয়ের বন্দরে।

টসে জিতে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারাতে থাকে ঢাকা। চড়াই উতরাই পেরিয়ে কোনোমতে ১১৬ করেন তারা। দলের শেষ ৫ ব্যাটসম্যান মিলে রান করেন মাত্র ৭।

তবে ১১৭ রানের লক্ষ্যে খেলতে নেমে হাত খোলে ব্যাটা চালান সৌম্য আর লিটন। দলের ৪৭ রানে সৌম্য ফিরেন ২৭ রান করে। উইকেট হারালেও তার প্রভাব পড়েনি চট্টগ্রামের ব্যাটিংয়ে। ওপেনার লিটনকে যোগ্য সঙ্গ দিয়েছেন ক্যাপ্টেন মোহাম্মদ মিথুন।

মিথুন আর লিটন যথন আউট হয়েছেন চট্টগ্রামের জয় তখন অপেক্ষা মাত্র। শামসুর রহমান আর মোসাদ্দেক ম্যাচের ফিনিশিংটা সেরেছেন। ১৮ই ডিসেম্বর ফাইনালে চট্টগ্রামের প্রতিপক্ষ জেমকন খুলনা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর