বঙ্গবন্ধু টি-২০ কাপের ফাইনাল ম্যাচের দিন ঘনিয়ে এসেছে। ওইদিনই জানা যাবে কে হাসবে বিজয়ের হাসি। তবে ওইদিন সবার মাঝে যে পুরস্কার ঘোষণা হবে তা নিয়েও জল্পনা কল্পনার কোনো শেষ নেই।
মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় ফাইনাল ম্যাচের পর খেলোয়ারদের জন্য কি পরিমাণ অর্থ পুস্কার থাকছে।
চ্যাম্পিয়ন দলের প্রতি খেলোয়ার পাবে দেড় লক্ষ টাকা করে পুরস্কার। রানার আপদের প্রতিজনকে দেয়া হবে ৭৫ হাজার টাকা করে।
প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরস্কার জিতে নেওয়া একজন খেলোয়ার পাবেন ৩ লক্ষ টাকার অর্থ পুরস্কার। ফাইনাল ম্যাচে সেরা খেলোয়ার যে হবেন সে জিতে নিবে ১ লক্ষ টাকা।
টুর্নামেন্টে সেরা ব্যাটসম্যানের জন্য থাকছে ২ লক্ষ টাকার অর্থ পুরস্কার। সেরা বোলারও পাবেন সমপরিমাণ অর্থ পুরস্কার। বিশেষ পারফরমার হিসাবে ৪ জনকে ১ লক্ষ টাকা করে পুরস্কার দেওয়া হবে।
বার্তাবাজার/এসজে