গবেষণায় অনুদান পাচ্ছেন ববির ৩ শিক্ষক

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ৩ শিক্ষক পাচ্ছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ গবেষণা অনুদান। ২০২০-২১ অর্থবছরের জন্য তারা নির্বাচিত হয়েছেন। ‘বিজ্ঞান ও প্রযুক্তি কর্মসূচি’ খাত হতে তাদের বিশেষ এ গবেষণা অনুদান প্রদান করা হবে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবাসাইটে প্রকাশিত মন্ত্রণালয়ের উপসচিব ড. গোলাম মোস্তফা স্বাক্ষরিত ফেলোশিপ ও অনুদান অংশের এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

অনুদানপ্রাপ্ত ববির ৩ শিক্ষক হলেন- পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক প্রফেসর ড. খোরশেদ আলম, প্রভাষক ড. মাহফুজ আলম ও প্রভাষক সাইফ ইশতিয়াক।

বিজ্ঞপ্তি সূত্রে আরো জানা যায়, ৫৭৯টি গবেষণা প্রকল্পের অনুদানের জন্য ছয় ক্যাটাগরিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট এক হাজার ১৫৮ জন গবেষক এ অনুদান পাচ্ছেন। এর মধ্যে মোট চার ক্যাটাগরিতে অনুদান পাচ্ছেন ইবি শিক্ষকেরা।

উল্লেখ্য, প্রতিবছর বায়োলজিক্যাল সায়েন্স, মেডিক্যাল সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স ও ইন্টার-ডিসিপ্লিনিারি গ্রুপসহ ৬টি গ্রুপে গবেষণা অনুদান প্রদান করা হয়ে থাকে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর