বঙ্গবন্ধু টি-২০ লীগের এলিমিনেটর ম্যাচে ফরচুন বরিশালের পেসার সুমন খানকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমান করেছে বিসিবি। তার ম্যাচ ফি থেকে ২৫ শতাংশ কেটে নেয়া হবে। সোমবার টুর্নামেন্টের এলিমিনেটর ম্যাচে বেক্সিমকো গ্রুপ ঢাকার বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল।
ম্যাচ চলাকালে আম্পায়ারের সিদ্ধান্তে ২ বার অসন্তোষ দেখানোর জন্য তাকে দোষী সাব্যস্ত করা হয়। এই অপরাধটি লেভেলে ১ এর (২.৮) হিসাবে চিহ্নিত। ম্যাচের ১৬তম ওভারে সুমন বোলিং করার সময় দুটি আপিল করেন।
এই অপরাধের শাস্তি হিসাবে একজন খেলোয়ারের ম্যাচ ফি থেকে ৫০ শতাংশ ও ২টি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়। কিন্তু সুমন আগেই তা মেনে নেওয়ায় তার শাস্তি কিছুটা কমানো হয়। এর জন্য শুনানিরও দরকার হয়নি।
অন-ফিল্ড আম্পায়ার গাজী সোহেল এবং মাহফুজুর রহমান, তৃতীয় আম্পায়ার মাসুদুল রহমান মুকুল এবং চতুর্থ আম্পায়ার মুজাহিদুজ্জামান স্বপন চার্জটি এনেছিলেন এবং ম্যাচ রেফারি এএসএম রকিবুল হাসান এই জরিমানা আরোপ করেছিলেন।
বার্তাবাজার/এসজে