মুশফিকই গুনলেন জরিমানা

আচরণবিধি লঙ্ঘনের দায়ে মুশফিকুর রহিমকে জরিমানা করা হয়েছে

বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে নিজ দলের খেলোয়াড়কে মারতে যাওয়ায় মুশফিকুর রহিমকে আশ্নতি দিয়েছে বাংলাদেশ ক্রিক্রট বোর্ড (বিসিবি)। আচরনবিধি ভাঙ্গার অপরাধে মুশফিকের ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করার পাশাপাশি ১টি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে তার নামের পাশে।

ম্যাচের আম্পায়ার গাজী সোহেল, মাহফুজুর রহমান, থার্ড আম্পায়ার মাসুদুল রহমান মুকুল ও ফোর্থ আম্পায়ার মুজাহিদুজ্জামান তার বিরুদ্ধে এই রিপোর্ট প্রদান করেছেন। আর নিয়মানুযায়ী শাস্তি ঘোষণা করেছেন ম্যাচ রেফারি রকিবুল হাসান।

তবে মুশফিকুর রহিম নিজের দোষ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিকভাবে শুনানির প্রয়োজন হয়নি।

এর আগে সোমবার বরিশালের সাথে খেলায় ম্যাভের ১৩তম ওভারে নাসুম আহমেদকে বিশাল এক ছক্কা মারেন বিপক্ষ দলের খেলয়ার আফিফ। যার কারণে নাসুমের উপর কিছুটা বিরক্ত ছিলেন মুশফিক। পরের বলে সিঙ্গেল নেওয়ার সময় সময় বল কুড়িয়ে আনতে যাওয়ায় উত্তেজিত মুশফিক বল হাতে নিয়ে উইকেটে না মেরে প্রথমে নাসুমকে মারার জন্য উদ্যত হন। এর পরে ১৭ ওভারের সময় আবারও নাসুমকে মারার জন্য উদ্যত হয়েছিলেন তিনি।

অবশ্য এলিমেনেটর ম্যাচে কেবল নাসুমের সঙ্গেই মুশফিক এমন আচরণ করেননি। পুরো ম্যাচ জুড়েই উইকেটের পেছন থেকে বাজে আচরণ করতে দেখা গেছে তাকে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর