নতুন করে আরও ২৬ জাহাজ কিনছে শিপিং করপোরেশন

মালামাল পরিবহনের জন্য আরও ২৬টি জাহাজ কেনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। কয়লা, গ্যাস, তেল ও কন্টেইনার পরিবহনের কাজে এসব জাহাজ ব্যবহার করা হবে।

আজ (মঙ্গলবার) বিএসসি ভবনের বার্ষিক সাধারণ সভায় এসব তথ্য জানিয়েছেন বিএসসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কমোডর সুমন মাহমুদ সাব্বির।

তিনি জানান, এসব জাহাজ কেনার জন্য ইতোমধ্যে প্রকল্প হাতে নেয়া হয়েছে। ক্রুড অয়েল পরিবহনের জন্য দুটি মাদার ট্যাংকার, কয়লা পরিবহনের জন্য দুটি মাদার বাল্ক ও ১০টি বাল্ক ক্যারিয়ার, তরলিকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহনের জন্য ছয়টি জাহাজ, ডিজেল ও জেট ফুয়েল পরিবহনের জন্য দুটি মাদার প্রোডাক্ট অয়েল ট্যাংকার ও কনটেইনার পরিবহনের জন্য চারটি জাহাজ কেনার প্রকল্প হাতে নেয়া হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন বিএসসির পরিচালক (অর্থ) শফিউল আলম, পরিচালক (বাণিজ্য) পিযুস দত্ত, পরিচালক (টেকনিক্যাল) ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইউসুফ, সচিব খালেদ মাহমুদ প্রমুখ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর