আগামী ২৮ ডিসেম্বর দেশের ২৫টি পৌরসভায় প্রথম ধাপের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওইদিন বরাবরের মত সাধারণ ছুটি থাকবে না। তবে নির্বাচনী এলাকায় ভোট কেন্দ্র হিসাবে ব্যবহার করা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ও স্থাপনাগুলো বন্ধ থাকবে।
নির্বাচন কমিশন থেকে এই তথ্য জাননো হয়েছে।
এর আগে প্রকাশিত তফসিল অনুযায়ী, পৌরসভার সাধারণ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ১ ডিসেম্বর, বাছাই হয়েছে ৩ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল ১০ ডিসেম্বর এবং ভোটগ্রহণ হবে ২৮ ডিসেম্বর।
প্রথম ধাপের পৌরসভাগুলো হচ্ছে- পীরগঞ্জ, ফুলবাড়ী, বদরগঞ্জ, কুড়িগ্রাম, পুঠিয়া, কাটাখালী, শাহজাদপুর, চাটমোহর, খোকসা, চুয়াডাঙ্গা, চালনা, বেতাগী, কুয়াকাটা, উজিরপুর,পঞ্চগড়, বাকেরগঞ্জ, মদন, মানিকগঞ্জ, ধামরাই,সীতাকুণ্ড, শ্রীপুর, দিরাই, বড়লেখা ও শায়েস্তাগঞ্জ পৌরসভা।
বার্তাবাজার/এসজে