১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাক বাহিনী ও তার দোসরদের দ্বারা সম্ভ্রম হারানো আরও ৬১ জন বীরাঙ্গনা নারীকে মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি প্রদান করেছে সরকার। সোমবার (১৩ ডিসেম্বর) এ বিষয়ে একটি গেজেট জারি হয়েছে।
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সভায় গৃহীয় সিদ্ধান্ত মোতাবেক এই স্বীকৃতি দেওয়া হয়েছে। এখন পর্যন্ত মোট ৪০০ জন বীরাঙ্গনা এই স্বীকৃতি পেয়েছে।
উল্লেখ্য, আওয়ামী লীগের নেতৃত্বে গঠিত বর্তমান সরকার বীরাঙ্গনা নারীদের মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয়। তাদেরকে নিয়মিত মুক্তিযোদ্ধাদের মতই সব ধরণের সুযোগ সুবিধা দেওয়া হবে।
এর আগে গত ২৯ অক্টোবর প্রকাশির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তান হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসর রাজাকার, আলবদর, আলশামসসহ অন্য সহযোগীদের হাতে শারীরিক ও মানসিকভাবে নির্যাতিত বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির জন্য আবেদন আহ্বান করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে নিজ নিজ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন জমা দিতে বলা হয়েছে। আবেদনের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র (এনআইডি/যুদ্ধকালীন কমান্ডারের প্রতিবেদন/স্থানীয় মুক্তিযোদ্ধাদের প্রতিবেদন, যদি থাকে) জমা দিতে বলা হয়েছে।
বার্তাবাজার/এসজে