“ইসলামের অবমাননা হয়, এমন কোনো পদক্ষেপ সরকার নেবে না”

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন, ইসলামের অবমাননা হয়, এমন কোনো পদক্ষেপ সরকার নেবে না

তিনি বলেন, যারা রা‘তের আঁধারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভা‘স্কর্য ভে‘ঙেছে, ভা‘ঙার হু‘মকি দিচ্ছে, তাদের সবাইকে আই‘নের আওতায় আনা হবে।

মন্ত্রী বলেন, একটি গোষ্ঠী বাংলাদেশের শান্তি ন’ষ্ট করার জন্য ইসলামকে রা‘জনী’তির লাঠি হিসেবে ব্যবহার করছে।

মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের হাওর এলাকার জনগণের জীবনমান উন্নয়ন ও জীববৈচিত্র সংরক্ষণে ইমামদের মাধ্যমে উদ্ধু‘দ্ধকরণ বিষয়ক সেমিনারে ভার্চুয়ালি এসব কথা বলেন তিনি।

সুনামগঞ্জের ডিসি মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ, অতিরিক্ত ডিসি মোহাম্মদ শরীফুল ইসলাম ও প্রকল্পের পরিচালক মো. আব্দুর রাজ্জাক প্রমুখ।

অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ও মুজিববর্ষের লগো সম্বলিত লাল-সবুজ রঙের ছাতা শতাধিক ইমাম ও আলেম ওলামাকে উপহার দেন মন্ত্রী। সুনামগঞ্জের ডিসির সম্মেলন কক্ষে এ সেমিনারে ১১ উপজেলার শতাধিক ইমাম অংশগ্রহণ করেন।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর