পদ্মাসেতুর টোলের হার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন যে প্রচারণা চলছে তা গুজব বলে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ। এখনও দেশের সর্ববৃহত্তম এই সেতুর জন্য কোনো টোল নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছে বিভাগটি।
আজ (মঙ্গলবার) বিভাগের তথ্য অফিসার শেখ ওয়য়ালিদ ফইয়েজ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিকি যোগাযোগ মাধ্যমে দেখা গেছে পদ্ম বহুমুখী সেতুর টোলের হার নিয়ে একটি অপপ্রচার চালানো হচ্ছে। এই বিষয়টি একটি অপপ্রচার ও গুজব। এখনও এই সেতুর জন্য কোনো টোলের হার নির্ধারণ করা হয়নি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, টোলের হার নির্ধারণ করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি থেকে দেয়া সুপারিশের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
জনগণকে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বাণ জানিয়ে বলা হয়, টোলের হার নির্ধারিত হলে জনগণকে অবহিত করা হবে।
বার্তাবাজার/এসজে