পঞ্চগড় চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ১৭ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে চেম্বার সভাপতি মো. শরীফ হোসেনের সভাপতিতে চেম্বার চত্ত্বরে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় সাধারণ সভায় বার্ষিক আয় ব্যায়ের রিপোর্ট পেশ করেন চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি মো. রেজাউল করিম রেজা। সাধারণ সভায় অংশ নিয়ে বক্তব্য দেন সহ-সভাপতি শহীদুল ইসলাম, পরিচালক এটিএম কামরুজ্জামান শাহানশাহ, রাউজুল করিম প্রমূখ ।

সভায় চেম্বারের প্রায় ছয়শ সাধারণ সদস্য উপস্থিত ছিলেন।

সভার শুরুতে সাবেক তিন চেম্বার সভাপতি এম দেলওয়ার হোসেন, ইকবাল কায়সার মি›ন্টু, আশরাফুল আলম পাটোয়ারীর মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সভায় জানানো হয়, নানা প্রতিবন্ধকতার কারণে শিল্প উদ্যোক্তারা পঞ্চগড়ে শিল্প স্থাপনে এগিয়ে আসছে না। পঞ্চগড়ে কৃষিভিত্তিক শিল্পের যথেস্ট সম্ভবনা রয়েছে। জেলায় প্রচুর চা বাগান গড়ে উঠেছে। চা কারখানা চালু হয়েছে। ক্ষুদ্র ক্ষুদ্র স্থাপনে এগিয়ে আসার আহবান জানিয়ে বলা হয় চেম্বার সহযোগিতা করবে। ব্যাংক ঋণের সুদের হার ৯% করায় ও প্রনোদনা প্যাকেজের ৩০ হাজর কোটি টাকা ঋণ প্রদানের ঘোষণা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। জাতীয় রাজস্ব বোর্ড অর্থ আইন ২০২০ এর মাধ্যমে আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ধারা ৮২ (সি)এর উপধারা ক্লজ ৪ বাতিল করার দাবি জানান।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর