রাশিয়ার মধ্যাঞ্চলে একটি বৃদ্ধনিবাসে অগ্নিকাণ্ডে ১১ জন নিহত হয়েছেন। কাঠের ছোট বাড়িটিকে আগুন ছেয়ে ফেললে তারা সেখানে আটকা পড়ে যান।
দীর্ঘ তিন ঘণ্টা পর আগুন নেভানো সম্ভব হলেও তাদের আর ফিরে পাওয়া যায়নি।
মঙ্গলবার স্থানীয় সময় ভোররাত ৩টার দিকে বাশকোর্তোস্তান অঞ্চলের ইশবুলদিনা গ্রামের ওই বৃদ্ধনিবাসে আগুন লাগে। তদন্তকারীদের বরাতে বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে।
রাশিয়ার তদন্তকারী কমিটি জানায়, আগুন লাগার সময়ে কক্ষের ভেতরে ১৫ ব্যক্তি ছিলেন। তাদের মধ্যে চারজন আগুন থেকে পালিয়ে বাঁচতে সক্ষম হয়েছেন।
এতে কর্তৃপক্ষের সম্ভাব্য অবহেলার বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানিয়েছে তদন্তকারী কমিটি। আগুন নিভে যাওয়ার পর ১১ মরদেহ উদ্ধার করা হয়েছে।
বার্তাবাজার/ই.এইচ.এম