মহামারি করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের অনার্স ৪র্থ বর্ষের অবশিষ্ট পরীক্ষাগুলো আগামী ১৬ জানুয়ারি থেকে শুরু হবে এবং চলবে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পরীক্ষা শুরু হবে প্রতিদিন সকাল সাড়ে ৯টায়। পরীক্ষার বিস্তারিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd) থেকে জানা যাবে।
বার্তাবাজার/ই.এইচ.এম